প্রশ্নকারী: আব্দুল আজিজ, সৌদি আরব
প্রশ্ন: আমি একজন ছাত্র। মধ্যপ্রাচ্যের একটি দেশে পড়াশোনা করছি। অনেক সময় কিছু জিনিসপত্র আমার মালপত্রের সাথে নিয়ে আসি যা হয়তো সরাসরি আমদানি করালে সরকারকে বেশ মোটা অংকের কর পরিশোধ করতে হতো, এভাবে কর পরিশোধ ছাড়া জিনিসপত্র নিয়ে আসা কি বৈধ হবে ?
জবাব: বিদেশ থেকে পণ্য আনার ক্ষেত্রে কিছু পার্থক্য রয়েছে, কোনো পণ্য রয়েছে শুল্কমুক্ত আর কোনো পণ্যে শুল্ক আরোপ থাকে। আবার ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রেও কোনোটাতে ছাড় রয়েছে। সে হিসাবে আপনি যে পণ্য এনেছেন, তা যদি শুল্কের শর্তের ভেতরে পড়ে, তাহলে শুল্ক দেওয়া উচিৎ। কারণ রাষ্ট্রের জন্য বিভিন্ন প্রকার টেক্স হল অর্থ প্রাপ্তির অন্যতম উৎস। এই টেক্স রাষ্ট্রীয় অধিকার এবং নাগরিকের দায়িত্ব। সরকারের যেহেতু দেশের জনগনের সেবা এবং নিরাপত্তা নিশ্চিত করতে কাজ তাই জণগনের জন্য আবশ্যক হলো সরকারের প্রাপ্য যথাযথ পৌঁছে দেওয়া। যদি কেউ সেখানে মিথ্যা, প্রতরণা কিংবা ধোঁকার আশ্রয় নেয় তাহলে সে গুনাহগার হবে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا
-যে আমাদের সাথে ধোঁকাবাজী করে, সেও আমার উম্মতভূক্ত নয়। -সহীহ মুসলিম, হাদীস নং-২৯৪
এ ব্যাপারে “বুহুস ফি কাদায়া ফিকহিয়া মুয়াসারা”-এর উল্লেখ রয়েছে,
كل من يسكن دولة فانه يلتزم قولا أو عملا بأنه يتبع قوانينها وحينئذ يجب عليه اتباع أحكامها الخ (بحوث فى قضايا فقهية معاصرة-166
-রাষ্ট্রে বসবাসকারী প্রত্যেক ব্যক্তি কথায় এবং কাজে রাষ্ট্রের বিধিবিধান পালনে বাধ্য। তখন তাদের জনগণের সেই বিধিবিধান পালন করা অবশ্যক। -বুহুস ফি কাদায়া ফিকহিয়া মুয়াসারা-১৬৬
তাই আপনি যে পণ্য এনেছেন, তা শুল্ক ছাড়া আনা অনুমোদিত হয়, তাহলে সমস্যা নেই আর যদি অনুমোদিত না হয়, তাহলে অনুচিৎ। তবে এ জন্যে ব্যক্তিগত ব্যবহারের ক্ষেত্রে তা হারাম হবে না।
ولا ينبغي للسلطان أن يسعر على الناس” لقوله عليه الصلاة والسلام: “لا تسعروا فإن الله هو المسعر القابض الباسط الرازق” ولأن الثمن حق العاقد فإليه تقديره فلا ينبغي للإمام أن يتعرض لحقه إلا إذا تعلق به دفع ضرر العامة (كتاب الكراهية، فصل فى البيع-4/4722، وكذا فى البدائع الصنائع-5/129

