প্রশ্ন: নামাযের সিজদায় কয়টি অঙ্গ মাটিতে রাখা ফরয?
জবাব: সিজদাহ অবস্থায় কপাল ও নাক মাটিতে লাগানো অপরিহার্য। এতদুভয়ের দ্বারা সিজদাহ পূর্ণ হয়ে যায়। এ সম্পর্কে ‘আল মাবসূত’ কিতাবে লিখেছেন:
وَيَسْجُدُ عَلَى جَبْهَتِهِ وَأَنْفِهِ وَاظَبَ عَلَى هَذَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِيهِ تَمَامُ السُّجُودِ
-মুসল্লি তার কপাল ও নাকের উপর ভর করে সিজদাহ করবে। রাসূলুল্লাহ e সর্বদা এ নিয়মে সিজদাহ করতেন। আর এর মধ্যেই সিজদাহ পরিপূর্ণতা লাভ করে। (আল মাবসূত লিস সারাখশী, ১ম খণ্ড, পৃষ্ঠা ৩৪)
উভয় হাতলী, হাটুদ্বয়, পদযুগল ইত্যাদি অঙ্গসমূহ সিজদাহকালীন সময়ে মাটিতে লাগানো সুন্নাত ও সিজদাহর সৌন্দর্য বৃদ্ধিকারী সহায়ক বিষয় হিসেবে পরিগণিত। হাদীস শরীফে এ সম্পর্কে এসেছে-
عَنْ العَبَّاسِ بْنِ عَبْدِ المُطَّلِبِ، أَنَّهُ سَمِعَ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: إِذَا سَجَدَ العَبْدُ سَجَدَ مَعَهُ سَبْعَةُ آرَابٍ: وَجْهُهُ، وَكَفَّاهُ، وَرُكْبَتَاهُ، وَقَدْمَاهُ
(সুনান তিরমিযী, হাদীস-২৭২)

