Logo
নামাযে হাত দিয়ে চুলকানো যাবে কি না?
জবাবদাতা: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ১৪ এপ্রিল, ২০২৬

প্রশ্ন: নামাযে হাত দিয়ে কয়বার চুলকালে নামায বাতিল হবে?
জবাব: নামাযের যেকোন রুকুনে কেহ ‘আমলে কাসীর’ করলে ফকীহগণের ঐক্যমতে নামায ফাসিদ হয়ে যায়। তবে আমলে কাসীর এর ব্যাখ্যায় বহু অভিমত রয়েছে। তন্মধ্যে একটি অভিমত হচ্ছে নামাযের অন্তর্ভুক্ত নয় এমন কোন কাজ কোন এক রুকুনে তিনবার বা ততোধিক করা। তাই তিনবার বা ততোধিক সংখ্যক চুলকানি কোন এক রুকুনে হলে ফুকাহাগণের অনেকের মতে নামায ফাসিদ হবে।
ثم اختلف المشايخ في الحد الفاصل بين العمل اليسير وبين العمل الكثير، بعضهم قالوا: العمل الكثير اشتمل على عدد الثلاث، واستدل هذا القائل بما روى الحسن عن أبي حنيفة إذا تروَّح المصلي بمروحة مرة أو مرتين لا تفسد صلاته، وإن زادت على ذلك فسدت صلاته
-কোন বিষয় আমলে কাসীর কিংবা তদপেক্ষা কম হওয়ার বিষয় নিরূপনে মনিষীগণের মধ্যে মতানৈক্য রয়েছে। তাদের কেউ কেউ বলেছেন, কোন কাজ তিনবার হলে সেটা আমলে কাসীর হবে। এ বিষয়ে তাদের দলীল হচ্ছে- হাসান (র.) ইমাম আবূ হানীফা (র.) থেকে বর্ণনা করেছেন যে, যদি কোন মুসল্লি নামাযে পাখা একবার কিংবা দুইবার ব্যবহার করে বাতাস গ্রহণ করে তাহলে তার নামায ফাসিদ হবে না, তবে যদি এর চেয়ে অধিক (তথা তিনবার) ব্যবহার করে তাহলে তার নামায ফাসিদ হবে। (আল মুহীতুল বুরহানী, ১ম খণ্ড, পৃষ্ঠা ৩৯৫)

প্রশ্ন: শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সময় ইংরেজি ভাষায় দক্ষতা ও গবেষণায় অভিজ্ঞতার অভাবে অনেক ক্ষেত্রে থিসিস ও অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে সমস্যায় পড়েন। বিশেষ করে বিদেশে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী, যেমন—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা, পড়াশোনার পাশাপাশি আয়-রোজগারে ব্যস্ত থাকার কারণে নিজেরা এই কাজগুলো যথাযথভাবে করতে পারেন না। ফলে তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিছু এজেন্সি বা ব্যক্তির সহায়তা নেন, যারা তাদের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লিখে দেয়। এক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানতে চাই: ১. এভাবে অ্যাসাইনমেন্ট বা থিসিস করিয়ে নেওয়া একজন শিক্ষার্থীর জন্য কতটুকু ন্যায়সঙ্গত? ২. টাকার বিনিময়ে অন্যের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লেখা কি ইসলামে বৈধ? ৩. এটি কি হারাম উপার্জনের অন্তর্ভুক্ত হবে?
ফেইসবুকে আমরা...