Logo
আসরের নামাযের সর্বশেষ সময়
জবাব দিচ্ছেন: মাওলানা আবূ নছর মোহাম্মদ কুতুবুজ্জামান তাফাদার
  • ৪ মে, ২০২১

আসরের নামাযের সর্বশেষ সময় কখন?

প্রশ্নকারী: আবু রেদওয়ান রাজু
শাহজালাল উপশহর, সিলেট

জবাব: আসরের নামাযের শেষ ওয়াক্ত ইমাম আবূ হানীফা (র.) এর মতে সূর্যাস্ত পর্যন্ত। তাই কেউ সূর্য অস্তমিত হওয়ার আগে আসরের নামায আদায় করলে তা আদায় হয়েছে বলে গণ্য হবে। অবশ্য বিনা ওজরে সূর্যের রং পরিবর্তন হওয়া পর্যন্ত আসরের নামাযকে ইচ্ছাকৃতভাবে বিলম্বিত করা মাকরূহ হবে। (আল মাবসূত, ১ম খণ্ড, পৃষ্ঠা ১৪৪; বাদাইয়ুছ ছানায়ী, ১ম খণ্ড, পৃষ্ঠা ১২৩; আল মুহীতুল বুরহানী, ১ম খণ্ড, পৃষ্ঠা ২৭৪)

 

জবাবদাতা: প্রিন্সিপাল ও খতীব, আল ইসলাহ ইসলামিক সেন্টার
মিশিগান, যুক্তরাষ্ট্র

প্রশ্ন: শিক্ষার্থীরা উচ্চশিক্ষা গ্রহণের সময় ইংরেজি ভাষায় দক্ষতা ও গবেষণায় অভিজ্ঞতার অভাবে অনেক ক্ষেত্রে থিসিস ও অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে সমস্যায় পড়েন। বিশেষ করে বিদেশে অধ্যয়নরত অনেক শিক্ষার্থী, যেমন—বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের শিক্ষার্থীরা, পড়াশোনার পাশাপাশি আয়-রোজগারে ব্যস্ত থাকার কারণে নিজেরা এই কাজগুলো যথাযথভাবে করতে পারেন না। ফলে তারা নির্দিষ্ট অর্থের বিনিময়ে কিছু এজেন্সি বা ব্যক্তির সহায়তা নেন, যারা তাদের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লিখে দেয়। এক্ষেত্রে ইসলামিক দৃষ্টিকোণ থেকে জানতে চাই: ১. এভাবে অ্যাসাইনমেন্ট বা থিসিস করিয়ে নেওয়া একজন শিক্ষার্থীর জন্য কতটুকু ন্যায়সঙ্গত? ২. টাকার বিনিময়ে অন্যের হয়ে থিসিস বা অ্যাসাইনমেন্ট লেখা কি ইসলামে বৈধ? ৩. এটি কি হারাম উপার্জনের অন্তর্ভুক্ত হবে?
ফেইসবুকে আমরা...